ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ময়মনসিংহের ফুলপুরে দলের নাম ভাঙ্গিয়ে লুটপাট হুমকি প্রদর্শন সহ হয়রানির অভিযোগ উঠেছে।

প্রতিনিধির নাম
  • ১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 0

বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বৌরাই গ্রামের নিমতলা বাজারে থাকেন মো:সাইদুল হক(৪৫) পেশায় তিনি একজন ব্যবসায়ী। এখানেই রয়েছে তার বাড়ি, দোকান ও মার্কেট। জানা যায় গত ০৩/০৩/২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম আরিফুল ইসলাম আরিফ সহ আরও অজ্ঞাত ৩/৪ জন নিমতলা বাজারে এসে মো:সাইদুল ইসলামকে তার নিজ বাসা থেকে হুমকি ধামকি দিয়ে বাসা থেকে বের করে দেন। এরই সাথে তার বাড়ি ও দোকানগুলোতে তালা লাগিয়ে চলে চলে যান

এই বিষয়ে ভুক্তভোগী মোঃ সাইদুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় তাকে বহুদিন পূর্ব থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন আরিফুল ইসলাম আরিফ ও তার দলবল। ঘটনার সূত্রপাত মো: সাইদুল ইসলামের ফিশারী ও মাছের ব্যবসা রয়েছে। তিনি তার ফিসারীর কাজের জন্য এক বছর আগে ভেকু ব্যবহার করেন পাশের এলাকা থেকেই।এই সংক্রান্ত যাবতীয় পাওনাদি পরিশোধ করেন তিনি।

এরই সূত্র ধরে যার কাছ থেকে ভেকু ব্যবহার করেন তারই আপন ভাই সহ আরিফুল ইসলাম আরিফ অনেকদিন আগে থেকেই সাইদুল ইসলামকে মিথ্যা অভিযোগ ও টাকা পাওনার বাহানা সহ হুমকি ধামকি দিয়ে বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছেন। ফলে ভুক্তভোগী মো: সাইদুল ইসলাম ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন আমার একাধিক পুকুর সহ ফিশারী রয়েছে। আমি আমার বাড়িতে থাকতে পারি নাই বলে আমার দোকানে ও বাড়িতে মাছের খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। এবং বাড়ির বাইরে থাকার কারণে বিদ্যুৎ বিল দিতে না পারায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে । ফিশারী ব্যবসা পরিচালনা করার ফলে প্রতি সিজনে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা আয় হতো।

এটা এখন বন্ধ হয়ে গেছে।এরই বিপরীতে ব্যাংক থেকে আনার লোনের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না বিধায় ব্যাংক কর্তৃপক্ষ আমাকে খুজছেন এবং মামলার প্রস্তুতি চালাচ্ছেন। আমি নানান সমস্যায় ভুগতেছি। সমাধানের কোন পথ খুঁজে পাচ্ছি না। আমি এবং আমার পরিবার নিয়ে নানা দুশ্চিন্তায় আছি।এবং দিশেহারা হয়ে এক মিথ্যা অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই বাড়ির বাইরে রয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।

সাংবাদিকদের সাক্ষাতকারে এলাকাবাসী জানান মোঃ সাইদুল ইসলাম একজন ভালো মানুষ। তিনি সকলের সাথে মিলে মিশে চলাফেরা করেন। তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। তাকে মিথ্যা অভিযোগ ও হুমকি ধামকি দিয়ে বাড়ির বাইরে রাখা হচ্ছে। চলতি মাসের মার্চের ৩ তারিখে চার পাঁচ জন এসে বাড়িতে তালা দিয়ে যায়। এরই ফলে এলাকাটিতে নানান গুঞ্জন সহ আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলেন আমরা এর সুষ্ঠু সমাধান চাই দ্রুত।

এই বিষয়ে ফুলপুর উপজেলার সাধারণ ডায়েরি করা হয়েছে। এই অভিযোগ এর দায়িত্বপ্রাপ্ত এস আই কে ফোন দিলে তিনি জানান আমি আর কিছুই জানিনা। অফিসার ইনচার্জ (ওসি) কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। তবে সম্পূর্ণ বিষয়টি গভীর তদন্ত সাপেক্ষে দ্রুত এর সমাধান প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ফুলপুরে দলের নাম ভাঙ্গিয়ে লুটপাট হুমকি প্রদর্শন সহ হয়রানির অভিযোগ উঠেছে।

১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫