ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সারাদেশে আইন চাই ধর্ষকের ফাসি চাই স্লোগানে কুলাউড়ায় ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • ০৮:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 0

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্তের দাবিতে এবং অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কুলাউড়া ডাকবাংলা’র সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলে তারা মাগুরা জেলায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণের অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার বোনের কান্না আর না আর না’ এসব স্লোগান দেন।

বিক্ষোভ কারীরা কুলাউড়া শহর প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে এসে সমবেত হয়ে বক্তৃতায় বলেন ‘যারা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে,ত্রিশ কার্যদিবসে নিষ্পত্তি করতে হবে।

আরো বলেন, ‘যতদিন পর্যন্ত ধর্ষকদের শাস্তি হবে না, ঘরে কিংবা ঘরের বাইরে কোনো জায়গায় নারী সুরক্ষিত নয়। যতদিন পর্যন্ত আমরা ধর্ষণের জন্য নারীদের দায়ী করব ততদিন পর্যন্ত ধর্ষণ হতেই থাকবে। ধর্ষণের জন্য শুধু ধর্ষক দায়ী আর কেউ নয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারাদেশে আইন চাই ধর্ষকের ফাসি চাই স্লোগানে কুলাউড়ায় ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি

০৮:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫