নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ বঞ্চিতদের বিক্ষোভ কর্মসুচি পালন
- ১২:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে রাতের আঁধারে দেওয়া পকেট কমিটিতে প্রকৃত ত্যাগী আন্দোলনকারীদের বড় একটি অংশকে অবমুল্যায়ন করে দেওয়া এই পকেট কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মশিউর রহমান ফুয়াদ, ফারহান স্বাধীন,আব্দুলাহ আল নোমান পিয়াস, সুব্রত দেব, মেহেদি টিটুল সহ পদ বঞ্চিতরা।
কর্মসুচি চলাকালীন বক্তারা বলেন, কমিটি নিয়ে কোন সিন্ডিকেট চলবেনা, আন্দোলনকারীদের সাথে বেইমানি মেনে নেওয়া হবেনা।
তারা কেন্দ্রীয় নেতাদের কাছে দাবী জানান, সকলের অংশগ্রহন মূলক একটি কমিটি ঘোষনা করা হোক। আজকে আমরা রাস্তা অবরোধ করছি না কিন্তু আপনারা আমাদের বাধ্য করবেন না, আগামী ৪৮ ঘন্টার এই পকেট কমিটি যদি বাতিল না করা না হয় তাহলে আমরা রেলপথ ও সড়ক পথ অবরোধ করে সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয় আন্দোলন চালিয়ে যাবো। নাটোরে কোন বৈষম্য বিরোধী ব্যানার থাকবে না। ৭/ ৮ জন দিয়ে কোন কমিটিও নাটোরে চলবে না। নাটোরের মাটিতে যদি এই পকেট কমিটি কিছু করতে আসে তাহলে আমরা তা প্রতিহত করবো।

























