গোপালগঞ্জের পৌর এলাকায় ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ
- ০৫:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 1

মোঃতপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের পৌর এলাকার সচলকৃত ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এ স্মার্ট কার্ড বিতরণ করে।
আজ রবিবার (০২ মার্চ ) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসয় উপস্থিত ছিলেন।
এসময় পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল বলেন, গোপালগঞ্জে ৪০৩৪ টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ হবে
এরমধ্যে প্রথম পর্যায়ে সচলকৃত ৭১৮টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হলো।বিশ্বজিত কুমার পাল বলেন, পর্যায়ক্রমে ধাপে ধাপে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।তিনি আরো বলেন, একজন গ্রাহক একটি কার্ড দিয়ে ৬৬০ টাকা মূল্যে একটি প্যাকেজ কিনতে পারবে। প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি চাল।




















