বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ০৯:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
– ২মার্চ ২০২৫ রোজ রবিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ভিত্তিক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্য ও সদস্যাদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান।
প্রশিক্ষণে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধসহ জাতীয় সংকটকালীন সময়ে দায়িত্ব পালনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণে সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা সমাজে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভিডিপি সদস্যদের ভূমিকা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ভিডিপি সদস্যরা এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ভিডিপি সদস্যদের এই প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং জাতীয় সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের হাতে প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র বিতরণ করা হয়।




















