শিবগঞ্জে নাগরিক ঐক্যের সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে মতিয়ার রহমান মতিনের সৌজন্য সাক্ষাৎ
প্রতিনিধির নাম
- ০৫:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় বগুড়ার শিবগঞ্জে মীর মুগ্ধ স্বয়ারে নাগরিক ঐক্যের সমাবেশ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে নাগরিক ঐক্যের সভাপতি, শিবগঞ্জের কৃতি সন্তান জনাব মোঃ মাহমুদুর রহমান মান্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিবগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার তিনবারের সফল ও জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব মতিয়ার রহমান মতিন।
এই সৌজন্য সাক্ষাতে তারা একে অপরের কুশল বিনিময় করেন এবং শিবগঞ্জের সার্বিক উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় শিবগঞ্জ উপজেলার বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে এবং স্থানীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দেয়।
ট্যাগস :

























