ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া বাজারে রাস্তার কাজে অনিয়ম

প্রতিনিধির নাম
  • ০২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া বাজারে রোডের উন্নয়ন কাজের সময় গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রোডের ঢালাই কাজ চলাকালীন সময় এটি ময়লার মধ্যে করা হচ্ছে, যার ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসী বলছেন, এই প্রকল্পের কাজের গুণগত মান তদারকি করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন, কারণ বর্তমানে কোন তদারকি কর্মী মাঠে নেই এবং নির্মাণ কাজের পদ্ধতি নিয়ে স্থানীয়রা অসন্তুষ্ট।

প্রকল্পটির ঠিকাদার আজিবুর হক, যিনি সেনাকৌর গ্রাম গোপালগঞ্জের বাসিন্দা, তাকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, কাজের মান এবং তদারকির অভাবের কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হতে পারে।

এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সরকারী প্রকল্পের কাজের মান এবং পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জনগণের টাকা সঠিকভাবে ব্যয় হয় এবং কোন ধরনের অনিয়ম বা গাফিলতি না ঘটে।

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে প্রশাসন দ্রুতই এর ওপর নজর দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া বাজারে রাস্তার কাজে অনিয়ম

০২:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫