ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুইক পে’র সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা ও মাসিক সভা অনুষ্ঠিত সবার মাঝে টি শার্ট

প্রতিনিধির নাম
  • ০২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1

রাসেল আহম্মেদ স্টাফ রিপোর্টার

চিটাগাং নূর মোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, বগুড়া কুইক পে লিমিটেডের মাসিক সভা ও সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলায় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কর্মীদের উৎসাহ ও অনুপ্রেরণায় ভরপুর একটি পরিবেশ দেখা যায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুইক পে’র টিম লিডার মো: খাইরুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইক পে লিমিটেডের প্রতিষ্ঠাতা সাদেকুল ইসলাম। তিনি বলেন, “কুইক পে তার কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে সর্বদা সম্মান জানায়। আমরা সবাই মিলে গ্রাহক সেবায় আরও উদ্ভাবনী ও গুণগত মান নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফ ইসলাম চৌধুরী, আশরাফুল ইসলাম, এনামুল হক, নাঈম হাসান, সাকিব হাসান, আরিফ হোসেন ও সুমন মিয়া, নিশান, পলাশ, মাসিক সভায় কুইক পে’র সেবার মান উন্নয়ন, বিক্রয় কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেরা বিক্রয় কর্মীদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এই জমকালো আয়োজন কর্মীদের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুইক পে’র সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা ও মাসিক সভা অনুষ্ঠিত সবার মাঝে টি শার্ট

০২:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫