আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানিনা ডা.শফিকুর রহমান
- ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 1

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে পঞ্চগড়ের করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে নিহত সনাতন ধর্মালম্বি ভুপেন্দ্রনাথ ও রুপালী রানীর শিশু সন্তান দিপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এই ঘোষণা দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি বলেন ১৫ মাস জেল খাটার পর আমি প্রথমে পঞ্চগড় সফর করি। এসময় আমি এই শিশুটির বাড়িতে গিয়ে তাদের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দেই
কিন্তু আমি দেখলাম আমরা যাবার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য ও তার স্ত্রী গিয়েছেন। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো। খুশি হলাম। যাক তাদের অভিভাবক পাওয়া গেলো। পরে আমি এই শিশুদের প্রতিবেশিদের জিজ্ঞেস করলাম যারা তাদের দায়িত্ব নিয়েছিলো তারা কি প্রতিমাসে খবর নেয়। তারা বলে না খবর নেয়নি। তারা কি কিছু দিয়েছে । তারা আমাকে কাপড় চোপর দিয়েছে। শুধু কাপড় চোপড় দিলে হবে। তাদের লেখাপড়া খাওয়া দাওয়া দেবে কে ? আজকে তাকে কোলে নেয়ার সুযোগ হলো।
এই দিপু যতোদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততোদিন পর্যন্ত তার সকল দায়িত্ব আমাদের। প্রতিমাসের ১ তারিখে আমরা তার বাড়িতে পৌছে যাবো। আমরা এই দেশে মেজরিটি মাইনরিটি মানিনা। আমরা মানবতাকে টুকরা টুকরা দেখতে চাইনা। সংখ্যালঘু আর নিজেদেরকে বলবেননা। কিসের সংখ্যা লঘু আর কিসের সংখ্যা গুরু। এই দেশে যে জন্ম নিয়েছে সেইই

























