ভোটে নির্বাচিত হলেনপঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি-সম্পাদক
- ০১:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়
কাউন্সিলে কর্মী শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে জেলা ছাত্রদলের আয়োজনে কলেজটির বটতলায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলে দুপুর ৩টা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাঈদ আহমেদ। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক মিশু ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রাব্বি হাসান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কলেজ ছাত্রদলের কর্মী শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ১৩৯ ভোট পেয়ে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ফুয়াদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব পেয়েছেন ২৮ ভোট। ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার ইমরান আলী শিমুল, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহাগ হোসেন পেয়েছেন ৫৮ ভোট। কাউন্সিলে সভাপতি পদে মাহমুদুল হাসান ফুয়াদ ও সজিব এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ইমরান আলী শিমুল ও সোহাগ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষার্থীরা বুথে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারসংখ্যা ছিল ১৬৮।
পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান তারেকের সঞ্চালনায় কাউন্সিলের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাঈদ আহমেদ বলেন, অন্যান্য ছাত্রসংগঠনগুলোর দিকে লক্ষ্য করুন ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো সংগঠন কি প্রত্যক্ষ শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচন করেছে? আমরা আজ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করে গণতান্ত্রিক চর্চা শুরু করতে পেরেছি ঠিক একইভাবে, আমাদের প্রত্যাশা যে এই গণতান্ত্রিক চর্চা দেশের প্রতিটি নির্বাচন ব্যবস্থায় ফিরে আসবে।
দুপুর ১২টার দিকে মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বটতলার সামনে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছিলেন শিক্ষার্থীরা। তাঁদের ভোটার নম্বর খুঁজে পেতে সহযোগিতা করছিলেন প্রার্থীদের প্রতিনিধিরা। যেহেতু সবাই নতুন ভোটার এবং প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করছেন, তাই তাঁদের মধ্যে ছিল আনন্দের আবহ।ভোটার শিক্ষার্থীরা বলেন, এটাই আমাদের জীবনের প্রথম ভোট। এর আগে কখনো ভোট দেইনি। আগে দেখতাম, নেতার পেছনে একজন দৌড়াদৌড়ি করছে, আর পরে তিনিই পদ পেয়ে যাচ্ছেন। এবার সাধারণ শিক্ষার্থীরাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল স্পষ্ট। যাঁরা প্রার্থী হয়েছিলেন, তাঁরা এখানকার নিয়মিত ছাত্র

























