ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপিকে রাস্তায় নামাবেন না পঞ্চগড়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

প্রতিনিধির নাম
  • ০৩:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 2

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন , ইউনূস সাহেব, আপনাকে বলছি আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ। দেশে-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না। ১৭ বছর পর এ বছরই ভোট হবে, বিএনপির খেলা এখনো শুরু হয়নি, কেবল জনসভার শুরু।

তারেক রহমানের ১৭ বছরের সংগ্রাম চাট্টিখানি কথা নয়। শনিবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

শামসুজ্জামান দুদু আরো বলেন আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখিনি। এই বছরের মধ্যেই নির্বাচন হবে, আর তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।
অনেকেই অনেক কথা বলছেন ইলিয়াস আলীসহ ১৬-১৭ বছর ধরে নিখোঁজ হওয়া ৮০০ তরুণের আজও সন্ধান মেলেনি।

তারা কারও ভাই, কারও স্বামী, কারও সন্তান। বিএনপিকে নিয়ে সমালোচনা করছেন, ছয় বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে চলে যাওয়া নেত্রীর প্রতি কারও নজর নেই। বিএনপি কী করেছে বা করেনি, ১৭ বছরে বিএনপির নামে ৬০ লাখ মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, বন-বাদাড়ে, খালে-বিলে রাত কাটিয়েছে।
এমনি এমনি কি বাংলাদেশ মুক্ত হয়েছে। বছরের পর বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীরা ঢাকা শহরে রিকশা চালিয়েছে।
সত্যি এতই যদি ক্ষমতা আপনাদের তাহলে ইলেকশনের বিরোধিতা করেন কেনো? পার্টি বানাবেন ঘোষণা করবেন সরকার সমর্থন দিবেন তারপর বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা। শেখ মুজিবের জানাজায় কতজন ছিল? একটা লাক্স সাবান পর্যন্ত পাওয়া যায়নি, ৫৭০ দিয়ে গোসল করানো হয়েছে। এই পরিবার শুধু চোরদের পরিবার এদের বিচার হবে । পঞ্চগড় ধানের শীষের এলাকা। আগামী নির্বাচনে কী হবে, তা জানি না, তবে এখানে ধানের শীষের বিজয় হবে এটাই নিশ্চিত। কে এসে কী বলল বা বলবে, তাতে কিছু যায় আসে না। আমাদের মনে রাখতে হবে, আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আমরা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারও কাছে মাথা নত করি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে রাস্তায় নামাবেন না পঞ্চগড়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

০৩:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫