সোনাতলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কমিটি গঠন
- ১২:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 2

মোঃ মনিরুজ্জামান জাহিদ, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল এর সোনাতলা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল (১৮ই ফেব্রুয়ারি) মঙ্গলবার বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ হিরা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহে কাফী এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত ৯৭ সদস্য বিশিষ্ট সোনাতলা উপজেলা কমিটি অনুমোদন করেন।
এতে সোনাতলা উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের সভাপতি হিসেবে এসএম হেলাল আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক হিসেবে হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুর রশিদ শওকত সহ ৯৭ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে কমিটি গঠন নিয়ে সোনাতলা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের এই কমিটি কাজ করবে। আমাদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা, যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত এবং জাতির পক্ষে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন কমিটি সোনাতলা উপজেলা অঞ্চলে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতীয়তাবাদী চেতনা প্রসারের জন্য তাদের উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আশাবাদী।

























