ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লালপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • ১০:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 1

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।থানা সুত্রে জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লালপুর -বনপাড়া সড়কের ডেবরপাড়া পশু হাসপাতাল সংলগ্ন স্থানে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালায়। এসময় লালপুরগামী একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রঙের মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি চালালে ১৯ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিন্টু (৩৩) ও বৈদ্যনাথ পুর গ্রামের শামীম আহমেদের ছেলে শিশির (২৪) কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এস আই মুনসুর বাদি হয়ে লালপুর থানায় ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান জানান, রবিবার দুপুরে আটককৃতদের নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লালপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০:২৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫