ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের সিংড়ায় সড়কে ঝড়ল প্রাণ

প্রতিনিধির নাম
  • ০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় দুই ভ্যানের সংঘর্ষে ভ্যান যাত্রী মুজাফফর প্রামানিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের বড় শাঐল গ্রামের রাস্তায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মুজাফফর প্রামানিক সিংড়ার কুচাবাড়ী গ্রামের মৃত ময়লাল প্রামানিকের ছেলে।

ও নিহতের ভাই আব্দুল মজিদ প্রামানিক জানান, সকাল ৮ টার দিকে মোজাফফর বাড়ী থেকে বের হয়ে ভ্যানে চড়ে বাজারে যাচ্ছিল। পথে হাতিয়ানদহ ইউনিয়নের বড় শাঐল লালস্কুল নামক স্থানে পাকা রাস্তার উপর সামনে থেকে আসা অপর একটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান যাত্রী মোজাফফর প্রামানিক ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় গ্রাম প্রধানদের সাথে আলোচনা করে মরদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের সিংড়ায় সড়কে ঝড়ল প্রাণ

০৯:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫