ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ৪টি গাড়ির সংঘর্ষে নিহত ১আহত ২০

প্রতিনিধির নাম
  • ০৪:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 2

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়ক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ড এলাকায় আজ ভোর বেলা ঘন কুয়াশার কারণে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ৪টি গাড়ির মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। ওই বাসটি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষ গাতি বাস স্ট্যান্ড পৌঁছালে, এটি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এর পর, ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি কাভার ভ্যান, যা ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর আঘাত হানে। এর কিছুক্ষণ পরেই, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাকও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এর ফলে ৪টি গাড়ির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এই ঘটনায় এক জন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিছু গুরুতর আহত ব্যক্তি রয়েছেন, তাদের দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে এবং বেশ কিছু গাড়ি যানজটের সৃষ্টি হয়। যান চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হয়েছে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যানজটের সমস্যার সমাধান হয়। দুর্ঘটনার কারণ হিসেবে ঘন কুয়াশা এবং ওভারটেকিং কে দায়ী করা হচ্ছে। তবে, সঠিক তদন্তের জন্য পুলিশ পরবর্তী কার্যক্রম শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ৪টি গাড়ির সংঘর্ষে নিহত ১আহত ২০

০৪:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫