ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরে সাবেক এমপি শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ-ডিজে পার্টি

প্রতিনিধির নাম
  • ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে একটি মিছিল গিয়ে শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয়।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায় তারা। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে ভাঙচুর চালায় তারা। এমনকি গান বাজিয়ে নাচানাচিও করেন সেখানকার উপস্থিত অনেকে।

প্রায় ঘন্টাখানেক শিমুলের বাড়ির অভ্যন্তরে অবস্থান করে সেই স্থান ত্যাগ করে ছাত্র-জনতা। সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররাসহ অন্যান্য লোকজনও রয়েছে। ডিজে পার্টি করছে শুনেছি।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরে সাবেক এমপি শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ-ডিজে পার্টি

০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫