শিবগঞ্জে তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিবাহ্ বার্ষিকী উপলক্ষে অসহায় ২টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
- ০২:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 2

রাব্বী হাসান সুমন শিবগঞ্জ (বগুড়া) ষ্টারিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৩ ফেব্রুয়ারী সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমান এর বিবাহ্ বার্ষিকী উপলক্ষে উপজেলার “এসো দেশের কথা বলি” সংগঠনের পক্ষ থেকে মোকামতলা ইউনিয়নে ও পৌর এলাকায়, দুটি অসহায় পরিবারের কন্যার শুভ বিবাহের জন্য ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয় এবং বাদ যোহর ঐতিহাসিক মহাস্থান মাযার মসজিদে জিয়া পরিবারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করা হয় ৷
এ সময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম, “এসো দেশের কথা বলি” সংগঠনের আহ্বায়ক খালিদ হাসান আরমান, সদস্য এবিএম মাছুদ রানা মাছুম, মোঃ আবু শাহিন, মোঃ রায়হানুল হক রনি, মোঃ আব্দুল্লাহ যোবায়ের, মোঃ সামিউল আলম আক্কাস, মোঃ জুয়েল হোসেন বাপ্পি, মোঃ মাহদী হাসান তমাল, মোঃ আতিকুর রহমান সুজন, মোঃ রনি মিয়া, মোঃ মাহমুদুল হাসান হৃদয়, মোঃ শাহিদুল ইসলাম সোহেল, মোঃ শাহিনুর ইসলাস শাহিন,
মোঃ আব্দুল বারিক মোল্লা, মোঃ আইয়ুব কাজী, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিপুল রহমান, মোঃ শাহিনুর ইসলাম আল-আমিন, মীর মুনইমুর রহমান মুন, মোঃ মেহেদী হাসান বুলেট, মোঃ সাকিব হাসান, মোঃ ওমর ফারুক, মোঃ নাছির, মোঃ সাদ্দাম হোসেন বাঘ, মোঃ আলিফ, মোঃ জাহিদ হাসান সিংহ, মোঃ রাফি প্রমূখ ৷




















