আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা এক ঘন্টা শুনানীতে বাদি পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড চাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আকতার জুলিয়েট ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাবেক এই মন্ত্রীকে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে প্রিজনভ্যানে পুলিশ নিরাপত্তায় ঢাকা থেকে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।
জানা গেছে, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুম হয় আল আমিন।
এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত বছরের ১০ নভেম্বর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।