ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড় রেল স্টেশনে দৃষ্টিনন্দন পানি  ফোয়ারা

প্রতিনিধির নাম
  • ০৩:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 1
পঞ্চগড় রেল স্টেশনে সম্প্রতি নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি পানির ফোয়ারা। জেলা প্রশাসনের উদ্যোগে স্টেশনের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এই ফোয়ারাটি স্থাপন করা হয়, যা স্টেশন চত্বরে এক নতুন আমেজ তৈরি করেছে। শীতকালীন ফুলের বাগানঘেরা এই ফোয়ারা থেকে প্রবল বেগে ঝরে পড়ছে জলের ধারা, যা সন্ধ্যার আলোকসজ্জায় হয়ে উঠছে আরও মনোমুগ্ধকর।

গত ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি ফোয়ারাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা নাজিমউদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফোয়ারার কাজ তদারকি করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, পঞ্চগড় এখন দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। এখানকার রেল স্টেশনও অনন্য সুন্দর, যা দেশের অন্য কোনো জেলায় দেখা যায় না। তাই স্টেশনটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি ঘিরে আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ফোয়ারাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয়রা ও পর্যটকরা এটি উপভোগ করতে ভিড় করছেন। স্টেশনে আগত যাত্রীদের জন্যও এটি বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় রেল স্টেশনে দৃষ্টিনন্দন পানি  ফোয়ারা

০৩:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫