ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ায় নিসচা কর্মীদের সাথে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ

প্রতিনিধির নাম
  • ০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 2

রাসেল আহম্মেদ নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা ও উপজেলা কর্মীদের সাথে মতবিনিময় ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বগুড়ার বনানী রোডস্থ লুক অ্যাড মি চাইনিজ রেস্তোরাঁয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিসচা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “নিরাপদ সড়ক চাই জনসচেতনতার পাশাপাশি মানবতার সেবায় আপনাদের নিয়োজিত থাকা অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোস্তাফিজার রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবু, সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, শাহজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী, নন্দীগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি আসাদুল্লাহ, এবং শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার গুরুত্ব এবং সমাজসেবায় নিসচা’র অবদানের কথা তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় নিসচা কর্মীদের সাথে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ

০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫