পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলা: গ্রেফতার ছয়জন
প্রতিনিধির নাম
- ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / 1

শাহাদাত হোসেন, রিপোর্টার
রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি ও চকবাজার থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ হুমায়ুন কবির (২৮)
২. মোহাম্মদ আরিফুল ইসলাম (৪০)
৩. আনোয়ার হোসেন খোকন (৪৮)
৪. মোঃ শাহাবুদ্দিন (৪৫)
৫. মোহাম্মদ নাজমুল আলম উজ্জ্বল (৩৬)
৬. মোঃ সুমন (২৬)।
হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস :




















