মির্জা আব্বাস বলেন স্বাধীনতা পেয়ে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছে
- ১২:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / 3

শাহাদাত হোসেন রিপোর্টার
কেউ কেউ বলেন বিএনপি আবার ওয়ান ইলেভেনের পথে হাঁটছেন। ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে কেউ হয়নি।
স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া থেকে শুরু করে ওয়ান ইলেভেন সরকারের নির্যাতন থেকে দলের এমন কোন নেতা কর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পাবেন না। একটি দল ক্ষমতা যাওয়ারজন্য পাগল হয়ে গেছে। গাছে কাঁঠাল গোঁফে তেল। তারা এখন সুযোগ পেলেই বিএনপি’র বিরুদ্ধে কথা বলছেন। শুক্রবার ২৪ জানুয়ারি বিএনপি’র নয়াপল্টন কার্যালয় নিচ তলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন উল্টাপাল্টা কথা বলে। এখন কেউ কেউ এমন ভাবে কথা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর। বিএনপি ভারতের দোসর। যারা এগুলো বলছেন তারা নিজেদের চেহারা আয়নায় দেখুন।

























