আগুন নিয়ন্ত্রণে তিন ঘন্টা পর হাজারীবাগের
- ০৪:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 2

শাহাদাত হোসেন রিপোর্টার
ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাজধানীর হাজারীবাগ বাজার একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন।
শুক্রবার ১৭ জানুয়ারিবিকাল ৩:৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এই দিনে দুপুর ২ঃ০০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান সিকদার এর তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে সাত তলা ভবনে পাঁচ তলায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে বারটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিত থাকতে পারে তবে এ বিষয় এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।




















