ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

দিনাজপুর (৩৪৪৪.৩০ বর্গ কি.মি.) গন্ডোয়ানাল্যান্ড খ্যাত দিনাজপুর জেলা ১৭৮৬ সালে গঠিত হয়

প্রতিনিধির নাম
  • ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / 1

দিনাজপুর (৩৪৪৪.৩০ বর্গ কি.মি.)
গন্ডোয়ানাল্যান্ড খ্যাত দিনাজপুর জেলা ১৭৮৬ সালে গঠিত হয়;

এর পূর্বে জেলাটি ‘ঘোড়াঘাট’ নামে পরিচিত ছিল। ১৮৩৩-১৮৭০ সালে দিনাজপুরের বিভিন্ন অংশ পূর্ণিয়া, রংপুর ও রাজশাহীর অন্তর্ভুক্ত হয়। দিনাজপুরের ঠাকুরগাঁও এবং পঞ্চগড় মহকুমা দুটি ১৯৮৪ সালে জেলায় পরিণত হয়। দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে বীরগঞ্জ উপজেলা সর্ববৃহৎ (৪১৩.১১ বর্গ কিমি) এবং হাকিমপুর (৯৯.৯২ বর্গ কিমি) সবচেয়ে ছোট উপজেলা যেখানে বাংলাদেশের ২য় বৃহত্তম হিলি স্থলবন্দর অবস্থিত। স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন ‘কান্তজীউ মন্দির’ কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত।

রামসাগর দীঘি ও আনন্দ সাগর (দিনাজপুর সদর); স্বপ্নপুরী ও সীতাকোট বিহার (নবাবগঞ্জ); হিলি ও বিরল স্থলবন্দর; গম গবেষণা কেন্দ্র (নিশিপুর); বড়পুকুরিয়া কয়লা খনি; মধ্যপাড়া কঠিন শিলা খনি দিনাজপুরে অবস্থিত।

দিনাজপুরে সাঁওতাল, ওরাওঁ, মাহলী, মালপাহাড়ী, কোল প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করে। করতোয়া, টাংগন, পূনর্ভবা, আত্রাই নদী দিনাজপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

মধ্যপাড়া কঠিন শিলা খনি: বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর কর্তৃক ১৯৭৪ সালে দিনাজপুরের পার্বতীপুরের ‘মধ্যপাড়া’ এলাকায় ভূ-গর্ভের ১২৮-১৩৬ মিটার গভীরতায় গ্রানাইট পাথর আবিষ্কৃত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর (৩৪৪৪.৩০ বর্গ কি.মি.) গন্ডোয়ানাল্যান্ড খ্যাত দিনাজপুর জেলা ১৭৮৬ সালে গঠিত হয়

১১:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫