নাটোরের লালপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ১০:২০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 3

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা ২টি দলসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের মতবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অফিসার মেহেদী জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক, শিক্ষার্থীও সাংবাদিকবৃন্দ।পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও বর্জ্য শূন্যতা
সম্পর্কে কর্মশালায় আলোচনা এবং এর প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়।




















