ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের লালপুরে ভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • ০১:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১টি ইটভাটায় তিন লক্ষ টাকা জরিমানা ও ভাটার   কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে বিএসবি ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ মেলে। ভাটাটি অনুমোদন ছাড়া ইট প্রস্তুত, মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,

২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধের দায়ে ভাটাটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে ভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা

০১:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫