ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এএসআই ওমর ফারুকের নেতৃত্বে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়
- ০৬:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি, বিশ্বনাথ সাহা বিষূ
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশি কার্যালয় কক্ষে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এর নির্দেশক্রমে
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এএসআই ওমর ফারুকের নেতৃত্বে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় উক্ত হারানো অথবা চুরি যাওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর সম্ভব হয়েছে বলে জানা যায়।
মোবাইল হস্তান্তর শেষে এএসআই ওমর ফারুক বলেন, ভুক্তভোগী মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়েই করি। মোবাইল উদ্ধার করে যখন মালিকের হাতে তুলে দিই, তখন তাদের মুখের হাসি আমাদের আরও অনুপ্রাণিত করে। আমরা এই কাজটি সব সময় করে যাব।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে প্রকৃত মালিকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তারা বলেন, পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল আজকের পর থেকে তা আরও বহুগুণে বেড়ে গেল। ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।




















