শিবগঞ্জ আমতলী সিএনজি মালিক ও কল্যাণ সমিতির কমিটি গঠন বগুড়ার শিবগঞ্জ আমতলী বন্দরে সিএনজি মালিক ও কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে
- ১০:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
৫ জানুয়ারি রাত ৯ ঘটিকায় আমতলী শ্রমিক বিশ্রামাগার আয়োজনে আমতলী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ মিটুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ। পরে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মিজান কে সভাপতি, মিজানুর রহমান মিজান ও দুদু সোনার কে সহ- সভাপতি, শাকিল আহম্মেদ কে সাধারণ সম্পাদক, চুন্নুকে সহ সাধারণ সম্পাদক, লিওন শেখ কে সাংগঠনিক সম্পাদক, হেলাল সরকারকে কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম কে প্রচার সম্পাদক, শাহিনকে দপ্তর সম্পাদক, রিপন মোল্লা কে সমাজ কল্যাণ সম্পাদক, জিসানকে সড়ক বিষয়ক সম্পাদক, আজাহার আলী কে দর্মীয় বিষয়ক সম্পাদক, শাহিনুরকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাদশা ও মিলনকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।




















