নানা আয়োজনে নাটোরে ভিডিপি দিবস পালন
প্রতিনিধির নাম
- ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
বেলুন উড়িয়ে, শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে ভিডিপি দিবস পালন করেছেন জেলা আনসার ও ভিডিপি সদস্যরা। দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১০ টার দিকে নাটোর জেলা আনসার ভিডিপি কমান্ডারের কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে তারা।
শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তাদের নিজস্ব সম্মেলন কক্ষে সামাজিক সংগঠন (বাঁধন স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন) নাটোর ইউনিটের কর্মীরা আনসার সদস্যদের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও তাদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করেন। এ সময় জেলার আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেয়।
ট্যাগস :




















