ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুড়িগ্রামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ

প্রতিনিধির নাম
  • ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 2

মোঃ ইউসুফ খাঁন কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম নামের এক দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে।

নিহত বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এবং রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন। এছাড়াও তিনি গত তিন-চার মাস থেকে বাবার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু রোগ ভালো হওয়ার লক্ষণ না দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ বাবার বাড়ির গোয়াল ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে বাড়ির লোকজন কোথাও তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে ঘোয়াল ঘরে ওই নারীর ঝুলন্ত অবস্থা দেখে চিৎকার করে। পরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ

০৯:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫