সরিষাবাড়ীতে সমাজসেবা দিবসে রেলী ও আলোচনা সভা
- ১০:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / 2

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি রেলী করা হয়। রেলী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজসেবা সরিষাবাড়ী কার্যালয়ের সুপারভাইজার মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি হিসেবে আসসালামু আলাইকুম বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক আন্নু মিঞা, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক বাদশা ভূঁইয়া, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকুল মিয়াসহ আরও অনেকে। বক্তারা বলেন আগামী দিনগুলোতে যেন প্রকৃত সুবিধাভোগীরা সুবিধা পায়। কেউ যেন প্রতারণার শিকার না হয়, এ কাজে সমাজের সকলকে সহযোগিতা করতে হবে।
সভা শেষে অসহায়দের মাঝে ঔষধ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সমাজসেবা অধিদপ্তরে উপকারভোগীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।




















