ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে শরদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিজিবির মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • ০১:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ বিওপি এর আওতাধীন বালিয়াদিঘী পূজামন্ডপ সংলগ্ন এলাকায় রহনপুর ব্যাটালিয়ন(৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সনাতন ধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন ইতিমধ্যে আমাদের বিজিবির টহল দল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ০৮ কিঃমিঃ এর মধ্যে অবস্থিত পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেকি করার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান নির্বাবিলি পরিবেশে পূজা উদযাপন করতে পারেন এ বিষয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করছি, এবং পূজা চলাকালীন সময়ে বা শুরুর পূর্বে কোন অপশক্তি বা দুষ্কৃতিকারীর পূজা মন্ডপে হামলা বা ভাংচুরের আশঙ্কা থাকলে টহল টিমের কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য পূজা মন্ডপের সভাপতিকে নির্দেশ দেন।

এছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উৎসব পালন করতে পারে সেজন্য তিনি সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিকে সজাগ দৃষ্টি রাখতে ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী ৮ কিঃমিঃ এর মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপ সমূহে ইতিমধ্যেক পূজা মন্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি এর টহল দল কতৃক টহল কার্যক্রম পরিচালনা করছেন।

মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মলম্বীরা জানান এই স্থানের মুসলমানসহ সকলেই আমাদের পূজা উৎসব উদযাপনে যথেষ্ট সহযোগিতা করেন, আমরা প্রতি বছরই শান্তি সুষ্ঠু পরিবেশে মুসলমান ভাইদের সহযোগিতায় নিরাপদে পূজা উৎসব পালন করতে পারি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে শরদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিজিবির মতবিনিময় সভা

০১:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪