আটক ১ সোনারগাঁয়ে১৭০২ পিস ইয়াবাসহ।
- ০৬:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 2
আটককৃত আটককৃত আসামি কুমিল্লা সদর উপজেলার রানী দিঘীরপাড়এলাকার মৃত্যু রমণী দত্তের ছেলে স্বপন দত্তবয়স ৪০
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নেরবরুমদি থেকে ১৭০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কেআটক করেছে সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার ১৩ই আগস্ট রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বরুমদি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বরুমদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ পিয়ারের কাছে একটি মাদকের বিশাল চালান আসছে।
এর পরিপ্রেক্ষিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন তার নেতৃত্বে এস আই সবুজ এসআই মোহাম্মদ মামুন অমিত সহ সঙ্গীও ফোর্স মাদক কারবারি পিয়ারের বাড়ি আশেপাশে অবস্থান করে পরে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় মোঃ পিয়ার এর বাড়ির সামনে গেট থেকে আটক করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের মোঃ জসিম উদ্দিন বলেন পিয়ার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আজ পুলিশ অভিযানে ১৭০২ পিস ইয়াবাসহ তার সহযোগী এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
মাদক কারবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন পুলিশ জানান এভাবে প্রতিদিন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।


















