পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন
প্রতিনিধির নাম
- ০৩:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 1
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন ( নূর এইচ আলী)। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে সাংবাদিক নূর হোসাইন এই অভিনন্দন জানান। নূর হোসাইন তাঁর বাণীতে উল্লেখ করেন যে, মাসব্যাপী সিয়াম সাধনা ও কঠোর আত্মসংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই সময়ের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যার ফলে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
ট্যাগস :
























