ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

৫৯ বিজিবির রাতভর অভিযান: শিবগঞ্জ ও ভোলাহাট সিমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকাফ সিরাপ সহ আটক ১

প্রতিনিধির নাম
  • ০১:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫৯ বিজিবি’র সদস্যরা ৫০২ বোতল ভারতীয়

নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় মো. মামুনুর রশীদ (১৯) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়।

​২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। ​প্রথম অভিযান: সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় ৩১০ বোতল এসকাফ সিরাপ, একটি সিএনজি এবং একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদকে আটক করা হয়। তবে রাতের অন্ধকারে আরও চারজন চোরাকারবারী পালিয়ে যায়।
​দ্বিতীয় অভিযান: চাঁনশিকারী বিওপি’র টহল দল ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আম বাগান থেকে মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করে।

​তৃতীয় অভিযান: তেলকুপি বিওপি’র টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল এসকাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল আটক করে।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান

দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
​আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫৯ বিজিবির রাতভর অভিযান: শিবগঞ্জ ও ভোলাহাট সিমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় এসকাফ সিরাপ সহ আটক ১

০১:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬