হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার।
- ০৬:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 1
মাহাবুবা ইয়াসমিন সম্পা, স্টাফ রিপোর্টার
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, চেকপোস্টে অতিরিক্ত জনবল মোতায়েন এবং যাত্রীবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, হিলি সীমান্ত ও পাঁচবিবি চেকপোস্টে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। পাশাপাশি সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন যাত্রী ও যানবাহনে তল্লাশি বাড়ানো হয়েছে এবং নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
তল্লাশি কার্যক্রমে ডগ স্কোয়াডও ব্যবহার করা হচ্ছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।



















