ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিমের আত্মপ্রকাশ: ভুক্তভোগী প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা

প্রতিনিধির নাম
  • ০৮:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 6

সৌদি আরবে বসবাসরত ভুক্তভোগী প্রবাসীদের অধিকার রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং দালালচক্রের বিরুদ্ধে সচেতনতা ও আইনি পদক্ষেপে সহযোগিতার লক্ষ্যে

“সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিম” নামে একটি সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সৌদি আরবে কর্মরত অনেক বাংলাদেশি বিভিন্ন সময়ে প্রতারণা, দালালচক্রের হয়রানি, শ্রমসংক্রান্ত জটিলতা, মানব পাচার, অপহরণ এবং নির্যাতনের শিকার হন। এসব ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই ১০১ টিমের প্রধান লক্ষ্য।

সংগঠনের পরিচালক মোঃ সেলিম রানা বলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হলো ভুক্তভোগী প্রবাসীদের উদ্ধার ও পুনর্বাসনে সহযোগিতা করা, যোগ্যতা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরির সুযোগ তৈরিতে কাজ করা এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা। তিনি আরও বলেন, “আমাদের স্বপ্ন, ১০১ টিম একদিন বিশ্বের বুকে একটি ডিজিটাল ও মানবিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সংগঠনের সৌদি প্রতিনিধি মোঃ রিমন হোসেন বলেন, বাংলাদেশ ও সৌদি আরবে সক্রিয় অসাধু দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভুয়া রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত এবং মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট দূতাবাস এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, সৌদি আরবে কিছু বাংলাদেশির হাতে বাংলাদেশি শ্রমিকরা প্রতারণা ও নির্যাতনের শিকার হন। এ ধরনের ঘটনা বন্ধে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং ভুক্তভোগীদের আইনি সহায়তার বিষয়ে কাজ করতে চায় ১০১ টিম।

সংগঠনটি জানায়, যে কোনো অপরাধ, প্রতারণা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য-প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট গণমাধ্যম ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে উপস্থাপনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সঠিক তথ্য বিনিময় এবং দালালমুক্ত নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেও তারা কাজ করবে।
সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিমের দায়িত্বশীলরা হলেন:

ব্যবস্থাপনা ও পরিচালক: মোঃ সেলিম রানা
সহকারী পরিচালক: এম এম হোসাইন
প্রচার সম্পাদক: মোহাম্মদ রিমন হোসেন
প্রচার সহ-সম্পাদক: আব্দুল নোমান
অর্থ সম্পাদক: নাজমুল হাসান
ধর্মবিষয়ক সম্পাদক: মোঃ নাঈম

সদস্যবৃন্দ: বাদশাহ, নুরুল ইসলাম, আলাউদ্দিন, জহির, মান্নান, ওয়াহিদ, কবির, বেলাল, শেখ রাসেল, বাচ্চু মিয়া, মনির, শুভ, কামাল ও রায়হান।
সংগঠনের ভাষ্য অনুযায়ী, এই টিমের অধিকাংশ সদস্যই কোনো না কোনো সময়ে প্রবাসজীবনে সমস্যার মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই তারা অন্য ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের স্লোগান— “ভুক্তভোগীর পাশে, মানবতার পথে; দালালমুক্ত নিরাপদ প্রবাস গড়াই আমাদের অঙ্গীকার।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ১০১ টিমের আত্মপ্রকাশ: ভুক্তভোগী প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা

০৮:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬