সুবর্ণচরে মেডিকেল অফিসারসহ ৫ পরিবার কল্যাণ সহকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত,
- ০৮:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 1
নোয়াখালী সুবর্ণচর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াদ হোসেন এর বদলি জনিত বিদায় এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
আব্দুর রহিম,পরিবার কল্যাণ সহকারী উজ্জ্বলা রানী শীল, ফাতেমা বেগম, পরিচিতি মজুমদার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয় । উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় চর আমানুল্লাহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জান্নাতুল তাসফিয়া,পরিবার কল্যাণ পরিদর্শিকা নয়ন মনি পাল, পরিবার কল্যাণ সহকারী বিবি কুলছুম, জান্নাতুল ফেরদাউস প্রমূখ।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


















