সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিহাবকে নিয়ে গণসংযোগ।
- ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 2
সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিহাবকে নিয়ে গণসংযোগ।
সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিহাবকে উদ্দিনকে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আলোচনায় সবার উপরে।
ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন ।
তৃণমূলের নেতা কর্মীদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শিহাব উদিম দীর্ঘদিন ধরে সিলেট মহানগর ছাত্রদলের রাজপথের একজন সক্রিয় ও পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত মুখ।
বর্তমানে সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও উপস্থিতি নেতাকর্মীদের মাঝে এক আলাদা আস্থা তৈরি করেছে দলের মধ্যে। দলের মাঠপর্যায়ের নেতা কর্মীরা জানান,শিহাব উদ্দিন সবসময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি ছাত্রদলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে এবার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখতে চান সিলেটের তৃণমূল ছাত্রদলের একটা বড় অংশ।
নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিহাব উদ্দিন বলেন ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিলেন, আছেন এবং থাকবেন।
শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি ভবিষ্যতে যাবো। দল যদি আমাকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, তবে সবাইকে সাথে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলবো।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার এই অংশগ্রহণ সিলেট মহানগর ছাত্রদলের এক নতুন আমেজ সৃষ্টি করেছে বলে জানা গেছে।
























