ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শ্রীবরদীতে ২৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ এক হতদরিদ্র পরিবার।

প্রতিনিধির নাম
  • ০২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 1

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রামে ২৫ বছর ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

ফলে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সেই পরিবারের।

স্থানীয় সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরে ও
থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না পরিবারটি।
উল্টো প্রভাবশালী পরিবারের সন্তানের হুমকি ধামকিতে চরম আতঙ্কে দিন কাটছে পরিবারটির।
জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী

চান্দাপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে
বসবাস করে আসছে মুক্তার আলী ও তার পরিবার। তাদের বাড়ির পাশেই
১০/১২ টি পরিবারের বসবাস ছিল।

তবে বুনো হাতির ভয়ে সেই পরিবারগুলো
অন্যত্র চলে গিয়ে বাড়িঘর গড়ে তুলে বসবাস করে আসছে। তবে অন্যত্র জমি কিনতে না পাড়ায় হতদরিদ্র মুক্তার আলী বুনো হাতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে আসছে। জুম চাষ, সবজি চাষ ও অন্যের জমিতে কাজ করে

দারিদ্রতার সাথে যুদ্ধ করে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে মানবেতর ভাবে জীবন যাপন করছে তার পরিবারটি। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকলেও পরিবারটি রয়েছে বঞ্চিত। অতি সম্প্রতি একই গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে নুরুজ্জামানের সঙ্গে পারিবারিক বিরোধের জোর ধরে মুক্তার আলী বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়া হয়।

২২ শে এপ্রিল দুপুরে নুরুজ্জামান ও তার সন্তান লোকজন নিয়ে ২৫ বছরের চলাচলের রাস্তাটি বেড়া ও খুঁটি দিয়ে বন্ধ করে দেয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে মুক্তার আলীর পরিবার। প্রতিবাদ করতে গেলে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি ধামকি প্রদান করেন নুরুজ্জামান
ভুক্তভোগী মুক্তার আলী স্ত্রী জায়েদা খাতুন বলেন, প্রায় ৩০ বছর থেকে রাস্তা দিয়ে

আমরা চলাফেরা করেছি। তবে এখন রাস্তায় বেড়া দিয়ে আমাদের চলাফেরা করতে দিচ্ছে না।
স্থানীয় ওয়াড বিএনপির সভাপতি জামরুল চৌধুরী বলেন বিষয়টি দুঃখজনক।
প্রায় ৩০ বছরের রাস্তাটি মুক্তার আলী ছাড়াও সে অঞ্চলের অনেক কৃষক তাদের ফসলের জমিতে চলাচল করতো তবে বেশ কিছুদিন যাবৎ কোন কারণ ছাড়াই রাস্তাটি বন্ধ করে দেয়া হয়।

সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের ৫ নং
ওয়ার্ডের ইউপি সদস্য আবিজল ইসলাম
ওস্তাদ বলেন, রাস্তাটি বন্ধ করে দেওয়ায়
মুক্তার আলীর পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছে।
সেই রাস্তা দিয়ে অত্র এলাকার মানুষ প্রায় ৩০/৩৫ বছর যাবত চলাচল করে আসছিল।
অভিযুক্ত পরিবারের সদস্য নুরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

এ প্রসঙ্গে রানা কে জানান শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক ও সিংগাবরুনা ইউনিয়ন বীট পুলিশিং কর্মকর্তা
মো মোর্শেদ আলম, বলেন

রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনায় জায়েদা খাতুন
থানায় লিখিত অভিযোগ করেছেন।
আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ঘটনার সত্যতা মিলেছে। বিষয়টি সমাধান করে দেয়ার জন্য নুরুজ্জামানকে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীবরদীতে ২৫ বছরের চলাচলের রাস্তা বন্ধ অবরুদ্ধ এক হতদরিদ্র পরিবার।

০২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬