ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ৩,

প্রতিনিধির নাম
  • ০৩:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ

তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মোবাইল ও অন্যান্য সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

​সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি ডিসপ্লেসহ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।​অভিযানে আটক ৩ জন আসামী হলেন:
​মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন।
​মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ।​মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃত আশরাফুল ইসলাম।

(সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামে)​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,

​”বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

​তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ৩,

০৩:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬