শিবগঞ্জে মমতাজুর রহমান আদর্শ কে.জি. অ্যান্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,
- ০৭:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 1
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারস্থ মমতাজুর রহমান আদর্শ কে.জি. অ্যান্ড হাই স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন,
নিয়মিত উপস্থিতি এবং আসন্ন সমাপনী পরীক্ষার প্রস্তুতি বিষয়ে মঙ্গলবার(৭ জুন) অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষার্থীদের ঘরে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সম্মানিত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশে উপস্থিত সকল অভিভাবকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















