ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫টি ওষুধের দোকানকে জরিমানা

প্রতিনিধির নাম
  • ০৪:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 1

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও আমতলী বাজারের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের

বিরুদ্ধে মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ডাক্তারের স্যাম্পল ওষুধ রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে পাঁচটি মামলা করে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অভিযোগ দায়েরের মাধ্যমে সহায়তা করেন বগুড়া ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫টি ওষুধের দোকানকে জরিমানা

০৪:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬