ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত গণতন্ত্র রক্ষায় স্বাধীন সংবাদপত্রের বিকল্প নেই।

প্রতিনিধির নাম
  • ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 1

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (৩ মে) বেলা ১১টায় উপজেলার আমতলী বন্দরে বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসিন আলী, শাহান ইসলাম, রাব্বি হাসান সুমন, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন ও তৌহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি। সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে এবং দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়তে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আরও বলেন, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের ওপর

থেকে সব ধরনের অযাচিত চাপ বন্ধ করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। এ সময় তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। শেষে উপস্থিত সকল সাংবাদিকগণ ঐক্যবদ্ধভাবে সত্যের পথে অবিচল থাকার শপথ গ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত গণতন্ত্র রক্ষায় স্বাধীন সংবাদপত্রের বিকল্প নেই।

১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬