শিবগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন,
- ০৫:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 1
বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা মীর মুগ্ধ স্কয়ার চত্বরে দৈনিক করতোয়ার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়ের সভাপতিত্বে দৈনিক করতোয়ার ৫১
বছরে পদার্পন উপলক্ষে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কেক কর্তন করেন রুপসী বিডি গ্রুপের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক সাজু মিয়া, গোলজার রহমান, কামরুল হাসান, মিজানুর রহমান, কামরুজ্জামান, মিনহাজ আলী, গোলাম রাব্বানী শিপন জহুরুল ইসলাম সৈকত,শাকিল আহমেদ, স্বাধীন ইসলাম, মাসুদ রানা, সোহানুর রহমান সিয়াম, তৌহিদ হাসান প্রমুখ।


















