ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • ০৫:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 2

নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে ভূমিহীন অসহায় মহিলাদের কাছ থেকে টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

রবিবার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গুচ্ছগ্রামের ১০ জন ভূমিহীন মহিলার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার দুপুরে ভূমিহীন মহিলারা উপজেলা ভূমি অফিসের সামনে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তারা জানান, সরকারি গুচ্ছগ্রাম প্রকল্পের দলিল দেওয়ার কথা বলে চেইনম্যান ফারুক হোসেন তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে মোট ১০ জন থেকে ৫ হাজার টাকা নেন। রশিদ দিয়েছে প্রত্যেককে ১০০ টাকার।

গণমাধ্যম কর্মীরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত চেইনম্যান মোঃ ফারুক হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার হবে। বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সেবা পেতে কোনো ধরনের ঘুষ দেওয়ার প্রয়োজন নেই।

স্থানীয়রা জানান, গুচ্ছগ্রামের ঘর বরাদ্দ ও ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে প্রায়ই হয়রানির শিকার হতে হয়। এই ঘটনায় ভুক্তভোগী গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূমিহীন মহিলারা অভিযুক্ত চেইনম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভূমি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সরকারি ভূমি সেবা সম্পূর্ণ বিনামূল্যে। কোনো কর্মচারী অর্থ দাবি করলে তা দুর্নীতি ও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে,

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যানের বিরুদ্ধে ভূমিহীনদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ

০৫:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬