লোহাগড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন তরুন সমাজ সেবক সনি চৌধুরী।
- ০৬:২৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 1
নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন লোহাগড়ার তরুন সমাজ সেবক সনি চৌধুরী।
শুক্রবার রাত ৯ টায় লোহাগড়ার অভিজাত কাচ্চি ভাই রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মোঃ খায়রুল ইসলাম, শিমুল হাসান, শরিফুজ্জামান, মোঃ ওবায়দুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম আক্কাস, মোঃ রাশেদ রাসু, মনির খান, কাজী ইমরান হোসেনসহ প্রমুখ।
মতবিনিময় সভায় লোহাগড়ার তরুন সমাজ সেবক সনি চৌধুরী বলেন সাংবাদিকরা জাতীর বিবেক, সমাজের দর্পন। আপনাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে সমাজের অনিয়ম দূর্ণীতি অনেকাংশে কমে যায়।
আমার জন্ম লোহাগড়ার লক্ষীপাশা গ্রামে। ছোটবেলা থেকেই আমি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
আমি এলাকার যুবসমাজকে মাদকের ভয়াল করালগ্রাস থেকে মুক্ত করতে নিয়মিত খেলাধুলা, বৃক্ষরোপণ করে থাকি।
এলাকার যুবসমাজকে সাথে নিয়ে ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাটমিন্টন টুর্নামেন্ট, দাবা প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি।
লোহাগড়ার সিনিয়র সাংবাদিক ও প্রভাষক রূপক মুখার্জি বলেন, সনি চৌধুরী একজন মানবিক ও পরোপকারী মানুষ আমাদের লোহাগড়ার সমশ্রেণীর মানুষের কাছে সে একজন প্রিয় ব্যক্তিত্ব।
সে তরুন যুবসমাজকে মাদকের ভয়াল করালগ্রাস থেকে দুরে রাখতে সবসময় নিজ অর্থায়নে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করে থাকে।
অর্থাভাবে যেসকল গরীব শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের পথে সনি চৌধুরী সেই সকল শিক্ষার্থীদের বই খাতা কলম প্রয়োজনীয় জিনিস নিজ অর্থায়নে কিনে দিয়ে লেখাপড়ার সুব্যবস্থা করে থাকেন।
সনি চৌধুরি প্রতি রোজার মাসে রোজাদারদের জন্য এলাকায় ব্যাপক আয়োজনে ইফতারের ব্যাবস্থা করে থাকেন। ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও দান সদকা, ফেতরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে থাকেন। লোহাগড়ার সাংবাদিক সমাজ সনি চৌধুরীর সকল ভালো ও উন্নয়নমূলক কাজের সঙ্গে একত্বতা ঘোষণা করেছেন।
সনি চৌধুরীর বাল্যবন্ধু অনি বলেন সনি চৌধুরী একজন মানবিক ও দানশীল ব্যক্তি। সমাজের সকল অন্যায় কাজের বিপক্ষে সচ্চার থাকেন সবসময়। তার মানবিক কাজের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন। তার এ মানবিক কাজে আমরা বন্ধুরা সবসময় তার পাশে আছি ও থাকবো। আমরা সবসময় তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি।


















