লোহাগড়ায় শিক্ষক -শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত
- ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 1
সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে Startup, Science project and innovation idea showcasing Program. উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল- ২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর
এ্যাডভোকেট মোঃ আতাউর রহমান বাচ্চু।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাদিউজ্জামান, জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন, কর্মপরিষদ সদস্য মোঃ জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ এমদাদুল হক এমদাদ,
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার মোট ১৯ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















