ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় মানববন্ধনের পর পুলিশের অভিযানে মসজিদ থেকে চুরি হওয়া আইপিএস-ব্যাটারি উদ্ধার,অভিযুক্ত পলাতক

প্রতিনিধির নাম
  • ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামে সাম্প্রতিক চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। চুরি বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৯ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনের পরপরই পুলিশের তৎপরতা বাড়ে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই আমিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে একটি মসজিদ থেকে চুরি হওয়া আইপিএস ও ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব মালামাল মাকড়াইল গ্রামের বাগান মিস্ত্রির ছেলে আশিক মোল্লা (২২)-এর বাড়ি থেকে পাওয়া গেছে। তবে অভিযানের আগেই অভিযুক্ত আশিক মোল্লা পালিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত চোরকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় মানববন্ধনের পর পুলিশের অভিযানে মসজিদ থেকে চুরি হওয়া আইপিএস-ব্যাটারি উদ্ধার,অভিযুক্ত পলাতক

১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬