লোহাগড়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতারওদোয়া মাহফিল অনুষ্ঠিত
- ১২:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 1
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ আসনের এমপি ও নড়াইল জেলা জামাতে ইসলামির আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলার সুরা সদস্য ও লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলমগীর হুসাইন, সুরা সদস্য ও লোহাগড়া পৌরসভার মেয়র প্রার্থী
মোঃ জামিরুল হক টুটুল, জামায়াতে ইসলাম লোহাগড়া উপজেলার সুরা সদস্য, সাবেক আমির ও ৫ নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাদিউজ্জামান, জামায়াতে ইসলাম লোহাগড়া উপজেলা শাখার সুরা সদস্য ও লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদুল হক এমদাদ সহ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে এমপি আতাউর রহমান বাচ্চু নড়াইল ও লোহাগড়ার উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কালনা করেছেন
























